আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র উদ্ধার করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে আওয়ামী লীগের ছয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাহমুদুল্লাহ, ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিব মোল্লা, আওয়ামী লীগ কর্মী লিটন মিয়া, মোহর আলী, ফয়সাল আহাম্মেদ এবং যুবলীগ কর্মী দীন ইসলাম।
রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র উদ্ধার করতে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় রূপগঞ্জ থানা পুলিশ অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযান পরিচালনা করে। অভিযানকালে আওয়ামী লীগ নেতাসহ ওই ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি সবজেল হোসেন।


