× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ১০:০৭ পিএম

মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ১০:০৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে মসজিদে নামাজরত অবস্থায় সৈয়দ মো. রেজাউর রহমান কিবরিয়া (৪২) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার ঘোড়াশালের উত্তর চরপাড়া গ্রামের বায়তুল মামুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত সৈয়দ রেজাউর রহমান পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের মৃত সৈয়দ আবুল কালামের ছেলে। তিনি নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী মুসল্লিরা জানান, রেজাউর রহমান পরিবার নিয়ে ঘোড়াশাল পৌর এলাকার উত্তর চরপাড়া গ্রামের একটি বাসায় বসবাস করতেন।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বাসার পাশের বায়তুল মামুর জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। পরে নামাজের সময় সিজদায় গিয়ে তিনি হঠাৎ ঢলে পড়েন।

নিহতের শ্বশুর পলাশ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস. এম. শফি বলেন, রেজাউর রহমান মসজিদেই হিটস্ট্রোকে মারা গেছেন।

তবে জীবিত আছেন ভেবে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাত ১১টায় চরগরদীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!