× UCB Sticker Card
রবিবার, ২১ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০৬:০২ পিএম

নরসিংদীতে র‍্যাব সদস্যকে মারধরের অভিযোগে মামলা, আটক ৩

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০৬:০২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নরসিংদীতে দায়িত্ব পালনকালে র‍্যাব-১১-এর এক সদস্যের ওপর হামলা ও মারধরের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনসহ আর ১০/১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

আটককৃতরা হলেন, নরসিংদী শহরের সাটিরপাড়ার মোসলেম উদ্দিনের ছেলে মাজেদুল ইসলাম রাজীব (৪০), নজরপুর ইউনিয়নের ছগোরিয়া পাড়ার আলতাফ হোসেনের ছেলে আশিক মিয়া (২২), রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামের আবু কালামের ছেলে আলাল মিয়া (১৯)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার দুপুর আড়াইটার দিকে নরসিংদী শহরের বেলদির মোড় পুলিশ লাইন্স এলাকায় মদিনা মোটরস ও হিরো শোরুমের সামনে গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আসামি গ্রেপ্তারের উদ্দেশে অভিযান পরিচালনা করছিলেন র‍্যাব-১১-এর কনস্টেবল মিজানুর রহমানসহ একটি দল।

এ সময় আলাল মিয়া নামে এক ব্যক্তি এসে র‍্যাব সদস্য মিজানুর রহমানকে গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়। পরে তার সাথে থাকা আশিক মিয়া কোনো কারণ ছাড়াই কিল-ঘুষি ও লাথি মেরে তাকে আহত করেন। একপর্যায়ে মাজেদুল ইসলাম (রাজীব) দৌড়ে এসে হাতে থাকা স্টেইনলেস স্টিলের পাইপ দিয়ে মিজানুর রহমানের বাম পায়ে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান।

অভিযোগে আরও বলা হয়, মাটিতে পড়ে যাওয়ার পরও অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। এ সময় আশিক মিয়া তাকে প্রাণনাশের হুমকিও দেন। পরে তার চিৎকারে সাথে থাকা র‍্যাব সদস্য রাকিবুল ইসলামসহ অন্যান্য সদস্য এবং স্থানীয় লোকজনের সহায়তায় তিনজনকে আটক করা হয়।

পরবর্তীতে আহত র‍্যাব সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়ে নরসিংদী মডেল থানায় হাজির হয়ে মামলা দায়ের করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, দুপুর আড়াইটার দিকে একজন র‍্যাব সদস্যের ওপর হামলা করা হয়েছে, এতে আমরা তিনজনকে আটক করেছি। নরসিংদী সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হবে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখবো। আরও যারা এই ঘটনার সাথে জড়িত, তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো।

Link copied!