× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১১:৪০ এএম

ট্রেন দুর্ঘটনায় রাবি শিক্ষার্থীর মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১১:৪০ এএম

নিহত মাহদী হাসান। ছবি : রূপালী বাংলাদেশ

নিহত মাহদী হাসান। ছবি : রূপালী বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহদী হাসান মুরাদ নাটোরের আবদুলপুর জংশনে ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি যাত্রাবিরতিতে থাকাকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সহযাত্রীদের ভাষ্য অনুযায়ী, ইঞ্জিন পরিবর্তনের জন্য ট্রেনটি থামলে মাহদী হাসান মুরাদ প্ল্যাটফর্ম ব্যবহার না করে বিপরীত পাশে যেতে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এ সময় চলমান ইঞ্জিনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

একই ট্রেনে থাকা এক শিক্ষার্থী জানান, দুর্ঘটনার পর শুরুতে মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। পরে তার পরিচয় পাওয়া যায়। নিহত মাহদী হাসান মুরাদের বাড়ি লালমনিরহাট জেলায় বলে জানা গেছে।

তিনি আরও অভিযোগ করেন, এ সময় রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো সহায়তা চোখে পড়েনি।

রূপালী বাংলাদেশ

Link copied!