× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০২:৪৭ পিএম

নির্বাচন-পরবর্তী সহিংসতা রোধে নেতাকর্মীদের সতর্কবার্তা

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০২:৪৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নাটোর-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করায় সবাইকে অভিনন্দন জানানো হয়েছে এবং নির্বাচন-পরবর্তী সহিংসতা রোধে নেতাকর্মীদের সতর্কবার্তা দেওয়া হয়েছে।

নাটোরের নলডাঙ্গা উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতা রোধে নেতাকর্মীদের প্রতি সতর্কবার্তা দিয়েছেন উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)-এর সাবেক সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম বুলবুল।

তিনি ধানের শীষ প্রতীককে বিজয়ী করায় সকলকে অভিনন্দন জানান।

একই সঙ্গে চতুর্থবারের মতো নাটোর-২ (নলডাঙ্গা) আসনে ধানের শীষ নিয়ে বিজয়ী হওয়ায় অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দেখতে চান নাটোর ও নলডাঙ্গাবাসী। এমন প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি।

বুলবুল আরও বলেন, নির্বাচন-পরবর্তী কোনো ধরনের সহিংসতা বিএনপি বরদাশত করবে না। বিরোধী দলের কারও প্রতি কোনো অন্যায়-জুলুম হলে আইন তার নিজস্ব গতিতে চলবে। আমরা বিরোধী দলসহ সকলকে নিয়ে একটি সুন্দর নলডাঙ্গা গড়ে তুলতে চাই।

রূপালী বাংলাদেশ

Link copied!