× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৭:১১ এএম

নিজের পিস্তলের গুলিতে আহত এসআই

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৭:১১ এএম

আহত এসআই দেওয়ান মামুন। ছবি : সংগৃহীত

আহত এসআই দেওয়ান মামুন। ছবি : সংগৃহীত

নাটোর পুলিশ লাইন্সে কর্মরত এসআই দেওয়ান মামুন নিজের ব্যবহৃত পিস্তলের গুলিতে পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশ সুপার আব্দুল ওয়াহাব জানান, বিদেশি নাগরিকের নিরাপত্তা ডিউটি শেষে সন্ধ্যায় পুলিশ লাইন্সের ভেতরে নিজ বাসায় ফেরেন এসআই দেওয়ান মামুন। এ সময় তিনি তার ব্যবহৃত পিস্তলটি বিছানার ওপর রেখে ওয়াশরুমে যান।

অভিযোগ অনুযায়ী, তার শিশুপুত্র পিস্তলটি নিয়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত ট্রিগার চেপে ধরলে গুলি বের হয়ে এসআই দেওয়ান মামুনের বাঁ পায়ে লাগে।

তাৎক্ষণিক সহকর্মীরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে স্থানান্তর করা হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে।

পুলিশ সুপার আব্দুল ওয়াহাব গুলিবিদ্ধ এসআইকে দেখতে গিয়ে জানান, এটি একটি দুর্ঘটনাজনিত ঘটনা। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!