ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

গাঁজাসহ মাদক কারবারি আটক

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০৫:১১ পিএম
উদ্ধারকৃত গাঁজাসহ আটক ব্যক্তি। ছবি: রূপালী বাংলাদেশ

নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চার কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি মো. আবুল কাসেম (৫৩)। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের হাঁসকান্দা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনার কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে সোমবার রাত ৯টার দিকে কেন্দুয়া উপজেলার হাঁসকান্দা গ্রামে আবুল কাসেমের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং টিম। অভিযানে তার দুই কক্ষবিশিষ্ট সেমি-পাকা বসতঘরের উত্তর পাশের কক্ষ থেকে একটি সাদা রঙের প্লাস্টিক ব্যাগে স্কচটেপে মোড়ানো চার কেজি গাঁজা এবং অপর একটি পলিথিনে মোড়ানো আরও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এতে মোট উদ্ধারকৃত গাঁজার পরিমাণ দাঁড়ায় চার কেজি ১০০ গ্রাম। অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. নাজমুল হুদা বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।