× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ১২:৩১ পিএম

নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা আদায়

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ১২:৩১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত কেন্দুয়া উপজেলার ছিলিমপুর, আদমপুর, মাসকা ও সান্দিকোনা বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী।

অভিযানকালে পৌরসভার ছিলিমপুর মোড় এলাকায় ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫’-এর বিধি ৭ লঙ্ঘনের অভিযোগে একজন ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরে বিধিমালার বিধি ২৭ অনুযায়ী তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের বিধি লঙ্ঘনের ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী তার ফেসবুক পোস্টে নির্বাচনি আচরণবিধি যথাযথভাবে অনুসরণের জন্য কেন্দুয়া উপজেলার সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা কামনা করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!