× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৩:১৯ পিএম

নেত্রকোনায় ৬ পিকআপসহ ৩২ ভারতীয় গরু জব্দ

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৩:১৯ পিএম

জব্দকৃত গরু। ছবি : রূপালী বাংলাদেশ

জব্দকৃত গরু। ছবি : রূপালী বাংলাদেশ

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২ ভারতীয় গরুসহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় ব্যবহৃত ছয় পিকআপ ভ্যান জব্দ করা হয়।

রোববার (১১ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার নৈহাটী গরুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

‎আটক ব্যক্তি হলেন আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।



বারহাট্টা থানার ওসি শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে নৈহাটী বাজারের পাশ থেকে চোরাচালানের গরুসহ আলমগীর মিয়াকে আটক করে। উদ্ধারকৃত গরু পার্শ্ববর্তী সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

‎তিনি আরও জানান, নৈহাটী গরুর বাজারে প্রতি সপ্তাহে সোমবার হাট বসে এবং বিভিন্ন সীমান্ত এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে আনা গরু এই বাজারে বিক্রির অভিযোগ দীর্ঘদিনের।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!