× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৮:৩৫ পিএম

পূর্বধলার জনগণকে বুকে জায়গা দেব : আবু তাহের তালুকদার

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৮:৩৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ আবু তাহের তালুকদার বলেছেন, 'আমি যদি আপনাদের ভোটে এমপি হতে হতে পারি, ইনশাল্লাহ পূর্বধলার প্রতিটি মানুষকে আমার বুকের মধ্যে জায়গা দেব।'

সোমবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে পূর্বধলা উপজেলা হেলিপ্যাড মাঠে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে আপনারা আমার পাশে ছিলেন, আজও আছেন। আপনাদের এই ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, একটি মহল বিভিন্ন এলাকায় গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। এসব বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

এ ছাড়াও তিনি অভিযোগ করে বলেন, একটি মহল কিছু এলাকায় পরিকল্পিতভাবে টাকা-পয়সা বিতরণ করছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে গ্রামে গ্রামে পাহারা জোরদার করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে কেউ এমন অপতৎপরতায় জড়িত থাকলে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ করা যায়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা হেলিপ্যাড মাঠে জড়ো হন। 

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ বাবুল আলম তালুকদারের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আব্দুর রহিম তালুকদার, যুগ্ম আহ্বায়ক সায়েদ আল মামুন শহীদ ফকির, ইশতিয়াক আহমেদ বাবু, আনোয়ারুল ইসলাম আনার, সালাউদ্দিন আহমেদ নওয়াব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মাওলানা ফারুক আহমেদ খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লব, সদস্য সচিব সাজু আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ আবু তাহের তালুকদারের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের সাংগঠনিকভাবে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!