× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৪:৩৬ পিএম

অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : ডেপুটি স্পিকার

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৪:৩৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

'আমরা লুট করতে আসিনি, দেশকে দিতে এসেছি। জনগণের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। উন্নয়নের নামে কেউ দুর্নীতি, দখল বা অনিয়ম করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না,' — এমন মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আয়োজিত জেলায় চ্যাম্পিয়ন বালিকা ফুটবল দল ও রানারআপ বালক কাবাডি খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের এডিপি তহবিল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে স্থানীয় মৎস্য চাষিদের মাঝে বিভিন্ন প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়।

ডেপুটি স্পিকার বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে বলেন, জনগণের আস্থা ধরে রাখতে হলে দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার বিকল্প নেই। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা ক্ষমতার অপব্যবহার বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, নিয়ম সবার জন্য সমান। আপন ভাই হলেও যদি অন্যায় করে, তাহলে তাকেও ছাড় দেওয়া হবে না। আত্মীয়রা আত্মীয়ের জায়গায় থাকবে, কিন্তু আমার নাম ভাঙিয়ে কেউ লুটপাট, দখলবাজি কিংবা প্রভাব বিস্তারের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন প্রজন্মকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের তরুণ সমাজকে দক্ষ, শিক্ষিত ও আধুনিক হিসেবে গড়ে তুলতে তিনি দীর্ঘ সময় পরিশ্রম করছেন বলেও উল্লেখ করেন।

ডেপুটি স্পিকার বলেন, তিনি দেশের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে প্রতিদিন প্রায় ১৮ ঘণ্টা কাজ করছেন। তরুণদের কর্মসংস্থান, প্রযুক্তিনির্ভর শিক্ষা, খেলাধুলা ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে শিক্ষা ও ক্রীড়ার বিকল্প নেই।

তিনি বক্তব্যে কৃষকদের অবদানের কথাও তুলে ধরেন। তিনি বলেন, দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কৃষক বাঁচলে দেশ বাঁচবে উল্লেখ করে তিনি বলেন, সরকার কৃষকদের উন্নয়নে বিভিন্ন ধরনের প্রণোদনা, সহজ শর্তে ঋণ, কৃষি উপকরণ ও আধুনিক প্রযুক্তি সহায়তা দিয়ে যাচ্ছে।

ডেপুটি স্পিকার আরও বলেন, হাওরাঞ্চলের কৃষকরা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে দেশের খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কৃষকদের কষ্ট ও পরিশ্রমের মূল্যায়ন করতে হবে এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

এ সময় তিনি চ্যাম্পিয়ন বালিকা ফুটবল দল ও রানারআপ বালক কাবাডি দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ক্রীড়াবিদ, মৎস্য চাষি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!