× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৬:৪৮ পিএম

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আ.লীগ নেতা

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৬:৪৮ পিএম

রাজশাহীতে প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নেন আওয়ামী লীগ নেতা। ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহীতে প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নেন আওয়ামী লীগ নেতা। ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি প্রহরায় তার বাবার শেষকৃত্যে অংশ নিয়েছেন। তার বাবা শ্রী গোপাল চন্দ্র সরকার (৯৯) গত রোববার (২১ ডিসেম্বর) রাতে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।

বাবার মৃত্যুর খবর পেয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে সোমবার (২২ ডিসেম্বর) চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান প্রদ্যুৎ কুমার সরকার। দুপুর প্রায় ২টা ৩০ মিনিটে কারাগার থেকে মুক্তি নিয়ে বেলা ৩টার দিকে তিনি দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের বেলঘরিয়া গ্রামের নিজ বাড়িতে পৌঁছান।

পুলিশি প্রহরায় তিনি বাড়ির পাশে বাবার দাহকর্মে অংশ নেন এবং পরে স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে বাবার আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন। এ সময় তিনি নিজ বাড়িতে গিয়ে মা, স্ত্রী ও কন্যাসহ স্বজনদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।

পরিবারের সদস্যরা জানান, গত ২৬ জুন রাজশাহী মহানগরের শাহ মাখদুম থানায় দায়ের হওয়া একটি রাজনৈতিক মামলায় প্রদ্যুৎ কুমার সরকারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

দুর্গাপুর থানার ডিউটি অফিসার এসআই রিপন কুমার দাস বলেন, ‘রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আজ চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয় প্রদ্যুৎ কুমার সরকারকে। পুলিশের একটি দল তাকে বাবার শেষকৃত্যে অংশ নিতে বাড়িতে নিয়ে যায় এবং নির্ধারিত সময় শেষে পুনরায় তাকে কারাগারে ফেরত নেওয়া হয়।’

দুর্গাপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘প্যারোলের শর্ত অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে তিনি বাবার শেষকৃত্যে অংশ নেন। পরে নির্ধারিত সময়ের মধ্যেই তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।’

Link copied!