× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৯:৪৭ পিএম

গভীর রাতে শীতার্ত মানুষের পাশে সহকারী কমিশনার

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৯:৪৭ পিএম

শীতার্ত মানুষের পাশে সহকারী কমিশনার (ভূমি) ও বড়লেখা পৌরসভার প্রশাসক নাঈমা নাদিয়া। ছবি- রূপালী বাংলাদেশ

শীতার্ত মানুষের পাশে সহকারী কমিশনার (ভূমি) ও বড়লেখা পৌরসভার প্রশাসক নাঈমা নাদিয়া। ছবি- রূপালী বাংলাদেশ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় হাড়কাঁপানো শীতে শীতার্ত ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও বড়লেখা পৌরসভার প্রশাসক নাঈমা নাদিয়া।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) গভীর রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে তিনি পৌরশহরের ফুটপাত, অলিগলি ও বস্তিতে ঘুরে ঘুরে শীতে কষ্টে থাকা মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

জানা যায়, পৌষের তীব্র শীতে যখন জনজীবন বিপর্যস্ত, দুর্গম ও নিম্নআয়ের মানুষেরা খড়কুটো জ্বালিয়ে কোনোমতে শীত নিবারণের চেষ্টা করছেন, ঠিক সেই সময় রাতের আঁধারে ছিন্নমূল মানুষের খোঁজে বের হন সহকারী কমিশনার (ভূমি)। শীতবস্ত্রের অভাবে কষ্টে থাকা দিনমজুর, ভ্যানচালক, ভিক্ষুক এবং বস্ত্রস্বল্প নারী-পুরুষের গায়ে তিনি নিজ হাতে কম্বল জড়িয়ে দেন। অনেক ক্ষেত্রে বস্তিতে গিয়ে ঘুমন্ত মানুষদের ডেকে তুলে শীতবস্ত্র পৌঁছে দেন।

শীতার্ত মানুষজন জানান, গভীর রাতের নিস্তব্ধতায় হঠাৎ সরকারি কর্মকর্তার উপস্থিতি ও কম্বল পেয়ে তারা আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রচণ্ড শীতে এমন মানবিক সহযোগিতা পাবেন—তা তারা কল্পনাও করেননি।

স্থানীয়দের মতে, প্রশাসনের এ ধরনের মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে যেমন সহায়ক হয়েছে, তেমনি জনমনে প্রশাসনের প্রতি আস্থা ও ভালোবাসাও বাড়িয়েছে।

Link copied!