× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ১১:৫৮ এএম

তেঁতুলিয়ায় বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা কমে ৮ ডিগ্রিতে

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ১১:৫৮ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

হিমালয়ের কাছাকাছি হওয়ায় পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। তবে গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও কমেনি শীতের তীব্রতা। কয়েক দিন ধরে এ জেলার তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া সর্বনিম্ন ৮.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর তিন ঘণ্টা আগে ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৮.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এদিকে, পঞ্চগড়ের আশপাশের উপজেলায় বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও কমেনি শীতের তীব্রতা। উত্তর হিমালয় দিয়ে বয়ে আসা হিমেল বাতাসের কারণে কনকনে ঠান্ডা অব্যাহত রয়েছে। এই কনকনে ঠান্ডার গ্রামের মানুষ শীতের গরম কাপড় পরিধান করছে।

এ ছাড়া দিনের বেলা রোদের দেখা মিলছে না। শীতের তীব্রতা কমেনি। এলাকায় শীতের তীব্রতা বেড়ে গেলেও এখনো সরকারিভাবে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে প্রয়োজনের তুলনায় অনেক কম।

এ ছাড়া শীতের তীব্রতায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই। হাসপাতালে প্রতিদিন রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন, তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

এ বিষয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিতেন্দ্র নাথ রায় বলেন, হিমালয়ের কাছাকাছি হওয়ায় বরাবরই এখানে শীতের তীব্রতা একটু বেশি হয়ে থাকে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। সামনে দিকে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!