× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৫:৫৪ পিএম

নাশকতা এড়াতে পঞ্চগড়ে যৌথবাহিনীর বিশেষ মহড়া

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৫:৫৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ে টহল জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের সদস্যরা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরের পর পুলিশ ও বিজিবির সঙ্গে সমন্বয়ে পঞ্চগড় সদর ও আটোয়ারী উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনকালীন বিশেষ মহড়া প্রদর্শন করে পঞ্চগড় আর্মি ক্যাম্পের সদস্যরা।

ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ঝুঁকি, সহিংসতা ও নাশকতা এড়াতে এবং ভোটারসহ জেলার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।

পঞ্চগড় আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ জানান, ভোটকেন্দ্রগুলোর পাশাপাশি জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনীর টহল কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান পরিচালনার পাশাপাশি অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে এই বিশেষ টহল কার্যক্রম চলমান থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!