ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বেসরকারি ফলাফলে ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানা গেছে।
ফলাফলে দেখা যায়, অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৮৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মনজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৯৬৩ ভোট।
অপরদিকে, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রাথী আলতাফ হোসেন মোল্লা একতারা প্রতীকে ৭০০ ভোট, স্বতন্ত্র প্রার্থী ইসফা খায়রুল হক শিমুল ঘোড়া প্রতীকে ২ হাজার ৪১ ভোট, আরেক স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম ফুটবল প্রতীকে ৫ হাজার ২৫৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী রায়হান কাওসার মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩৪৫ ভোট ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী রুহুল আমীন হাতপাখা প্রতীকে পেয়েছেন ৫০৪ ভোট।
এ আসনে মোট ভোটারের সংখ্যা ছিল ৩ লাখ ৫৩ হাজার ১৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৬ হাজার ৬৭০ ও নারী ভোটার ১ লাখ ৬৪ হাজার ৪৯৯ এবং হিজরা ভোটার ৫ জন।
এদিকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪ হাজার ৮৮১টি এবং ‘না’ ভোট পড়েছে ৬২ হাজার ৮৮৫টি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন