× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০১:০৭ পিএম

নলডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০১:০৭ পিএম

নাটোরের নলডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা। ছবি : রূপালী বাংলাদেশ

নাটোরের নলডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা। ছবি : রূপালী বাংলাদেশ

নাটোরের নলডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খাঁন।

সভায় মাদক নির্মূল, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। উপস্থিত সদস্যরা এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং বাজার তদারকি কার্যক্রম নিয়মিত পরিচালনার ওপর গুরুত্ব দেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সবুজ আলী, নলডাঙ্গা থানার তদন্ত ওসি ইব্রাহিম খলিল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল হাসান, সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. মাসুদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানাউল্লাহ, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বুলবুল, বিশিষ্ট সমাজসেবক ইয়াছিনুর রহমান, সাবেক পৌর প্রশাসক এম এ হাফিজ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম জহুরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রাসেল এবং সদস্য সাজেদুর ইসলাম ডনসহ অন্যরা।

সভাপতি তার বক্তব্যে বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি মাদকমুক্ত ও শান্তিপূর্ণ নলডাঙ্গা গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

Link copied!