× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৭:১৪ পিএম

বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিন কিশোরের মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৭:১৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পেলাগাজি দিঘী মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত তিন কিশোরই উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখিল গ্রামের বাসিন্দা। তারা হলেন- যোগেজ উড়াংয়ের ছেলে উত্তম উড়াং (১৭), রাম উড়াংয়ের ছেলে নয়ন উড়াং (১৭) এবং তপন উড়াংয়ের ছেলে তপু উড়াং (১৭)।

নিহত উত্তমের বাবা যোগেজ উড়াং জানান, স্কুল-কলেজ বন্ধ থাকায় পড়াশোনার পাশাপাশি তিন বন্ধু মিলে রাজমিস্ত্রির সহকারী (যোগালি) হিসেবে কাজ করত। সারাদিনের পরিশ্রম শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারাতে হয় তাদের।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার শিকার বাসটি মানিকছড়িতে একটি সামাজিক অনুষ্ঠান শেষে চট্টগ্রামের বোয়ালখালীর দিকে যাচ্ছিল।

পেলাগাজি দিঘী মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে বাসটির প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান।

নাজিরহাট হাইওয়ে পুলিশের ওসি মো. শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু হয়েছে বলে তিনি জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মেহেদী জানান, এ দুর্ঘটনায় আহতদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ১৭ জনের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Link copied!