× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৫:২৩ পিএম

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাজ করছে সরকার : সাংস্কৃতিক মন্ত্রী

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৫:২৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপির কেন্দ্রীয় নির্বাচনি ইশতেহার অনুযায়ী সারা দেশে খাল খনন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেল ৩টায় নড়াইল সদর উপজেলার হাতিয়াড়া খাল খননের কাজের উদ্বোধন করেন সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

এ সময় মন্ত্রীর সঙ্গে খাল খননে অংশ নেন নড়াইল-১ (নড়াইল সদরের একাংশ ও কালিয়া উপজেলা) আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। 

নিতাই রায় চৌধুরী বলেন, ‘খাল খননের মাধ্যমে এলাকার কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমে আসবে। এতে কৃষি উৎপাদন বাড়বে এবং স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন। সরকার নির্বাচনের আগের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে। কৃষিখাতকে শক্তিশালী করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে।’

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে নড়াইল সার্কিট হাউসে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার বৈষম্যহীন উন্নয়নে বিশ্বাসী। আমাদের দায়িত্ব হচ্ছে দেশের প্রতিটি নাগরিকের সেবা করা। যারা আমাদের ভোট দেয়নি, তাদের জন্য যেমন কাজ করতে হবে, যারা ভোট দিয়েছে তাদের জন্যও তেমন কাজ করতে হবে।’

দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই হবে আমাদের রাজনীতির মূল সার্থকতা। তিনি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজীর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশনা দেন।

এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ জাফল, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসসহ বিএনপির অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Link copied!