প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি ইশতেহার অনুযায়ী খাল খনন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ২টায় প্রায় ৪১ লাখ টাকার ব্যয়ে উপজেলার বাগজানা ইউনিয়নের সোনাপুর খোদ্দরশুল ঝিনাইগাড়ী সোনামনু মাস্টারের জমি থেকে জীবনপুর অভিমুখে ১,৮০০ মিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর ছিদ্দিক, বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, ইউপি সদস্য কাওসার হোসেন, ছায়েম উদ্দিন, বিএনপি নেতা মোহাম্মদ আলী, বাবু এবং যুবদল নেতা সাদ্দাম হোসেনসহ অন্যান্যরা।
স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন খালটি খনন না করার কারণে মাঠে জলাবদ্ধতা তৈরি হতো। এতে ফসল নষ্ট হয়ে তারা প্রতিবছর ক্ষতির মুখে পড়তেন। খালটি পুনঃখনন হলে এ অঞ্চলের কৃষকরা উপকৃত হবেন।

-20260409163116.webp)

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন