× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৮:১৭ পিএম

নিখোঁজের পাঁচদিন পর জঙ্গলে মিলল তরুণীর ঝুলন্ত লাশ

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৮:১৭ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

সিলেটের বিশ্বনাথে নিখোঁজের পাঁচদিন পর রাজমিনা বেগম (২২) নামে এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের কাউপুর গ্রামে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাজমিনা বেগম (২২) ওই গ্রামের কৃষক রশিদ আলীর মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ২টা থেকে রাজমিনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করার পর সন্ধান না পেয়ে পরদিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা রশিদ আলী। ​শনিবার বিকেলে কাউপুর গ্রামের মারফত আলীর বাড়ির পেছনের জঙ্গলে মুর্তা কাটতে যান এক ব্যক্তি। সেখানে তীব্র দুর্গন্ধ পেয়ে সীমানা প্রাচীরের কাছে এগিয়ে গেলে গাছে ঝুলন্ত অবস্থায় রাজমিনার মরদেহ দেখতে পান। পরে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য আফিজ আলী জানান, মেয়েটি গত মঙ্গলবার নিখোঁজ হওয়ার পর পরিবার থেকে থানায় জিডি করা হয়েছিল। আজ জঙ্গল থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হলো।

​বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এটি হত্যা না কি আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।'

রূপালী বাংলাদেশ

Link copied!