× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৪:৪৫ পিএম

পদ্মায় মিলল ৫ খুনে অভিযুক্ত ‘ফোরকানের’ মরদেহ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৪:৪৫ পিএম

মরদেহ উদ্ধার। ছবি : সংগৃহীত

মরদেহ উদ্ধার। ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজারসংলগ্ন পদ্মা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি গাজীপুরের আলোচিত পাঁচ হত্যা মামলার অভিযুক্ত ফোরকানের হতে পারে।

শনিবার (১৬ মে) দুপুর ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। 

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, গাজীপুরের কাপাসিয়ায় খবর পাঠানোর পর মামলার বাদী, নিহতের স্বজন ও তদন্ত কর্মকর্তা মরদেহটি ফোরকানের বলে প্রাথমিকভাবে শনাক্ত করেছেন।

তবে পরিচয় নিশ্চিত করতে ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার চেষ্টা করা হবে। মরদেহটি অর্ধগলিত হওয়ায় সেটি সম্ভব না হলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে বলে জানিয়েছে নৌ পুলিশ।

Link copied!