× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ১০:২৭ এএম

মুন্সীগঞ্জে আগুনে পুড়ে ছাই ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ১০:২৭ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জের শ্রীনগরে আগুনে ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান, ভেতরে থাকা একটি সিএনজি ও দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
 
রোববার (২৪ মে) ভোরে উপজেলার আটপাড়া এলাকায় ছনবাড়ী টু মুন্সীগঞ্জ সড়কের শ্রীনগর কোল্ড স্টোরেজের পাশে এ ঘটনা ঘটে।

জানা যায়, আগুনে ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। পাঁচটি দোকান খালি ছিল এবং পাঁচটি দোকানে মালামাল ছিল।

আগুনে দুটি মুদি দোকান, দুটি চায়ের দোকানের মালামাল ও একটি সিএনজি ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শ্রীনগর কোল্ড স্টোরেজের সামনে একটি একচালা টিনশেড মার্কেটে আগুন লাগার সংবাদ আসে। এ ঘটনায় শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপণ করে। 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে আশপাশে থাকা অনেক দোকান আগুন থেকে রক্ষা পেয়েছে।

Link copied!