× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০৯:২৮ পিএম

নরসিংদীতে বজ্রপাতে ট্রেনের ছাদে যাত্রীর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০৯:২৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নরসিংদীতে ট্রেনের ছাদে ভ্রমণ করার সময় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) বিকেল ৫টার দিকে ঘোড়াশাল ব্রিজ অতিক্রমের সময় উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে বজ্রপাতের ঘটনা ঘটে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত সজিব সরকার নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতুলী এলাকার সামসুল হক সরকারের ছেলে।

এসআই দিলীপ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনটি নোয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রেনটি নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল ব্রিজ অতিক্রমের সময় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় ট্রেনের ছাদে থাকা সজিব সরকার বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে থামার পর ছাদ থেকে তার মরদেহ নামানো হয়। তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরিচয় শনাক্ত করা হয়।

নিহতের পরিবারের সদস্যরা পুলিশ ফাঁড়িতে আসার পর তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই দিলীপ।

Link copied!