× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০৫:৫৬ এএম

পদ্মায় গরুবাহী ট্রলারডুবি, ব্যবসায়ী ও ২৩ গরু নিখোঁজ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০৫:৫৬ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পদ্মা নদীতে বৈরী আবহাওয়ার মধ্যে গরু বোঝাই একটি ট্রলার ডুবে গিয়ে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় ট্রলারে থাকা অধিকাংশ যাত্রী প্রাণে বাঁচলেও ২৩টি গরু নদীর স্রোতে ভেসে গেছে।

সোমবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের চরভদ্রাসন থেকে কেরানীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রলারটি পদ্মা সেতুর ১৫ নম্বর পিলার সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে।
নিখোঁজ ব্যক্তি হলেন আইয়ুব মিয়া (৪৫)। তার বাড়ি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায়। ট্রলারটিতে মোট ২০ জন ছিলেন। এর মধ্যে ১৯ জন সাঁতরে এবং স্থানীয়দের সহায়তায় নিরাপদে তীরে উঠতে সক্ষম হন।

দুর্ঘটনার সময় ট্রলারটিতে ২৮টি গরু ছিল। এর মধ্যে ৫টি গরু জীবিত উদ্ধার করা গেলেও বাকি ২৩টি গরু তীব্র স্রোতে ভেসে যায়।

মাওয়া নৌপুলিশের ইনচার্জ মো. ইলিয়াস জানান, হঠাৎ ঝড়ো আবহাওয়ার কারণে মাঝনদীতে ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা চালানো হলেও প্রতিকূল আবহাওয়া ও নদীর তীব্র স্রোতের কারণে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করতে পারেনি।

তিনি আরও জানান, আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর নিখোঁজ আইয়ুব মিয়াকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

Link copied!