× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৩:৫৯ পিএম

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৩:৫৯ পিএম

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

বগুড়ার আদমদীঘিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষে এবং নাশকতা, যানবাহনে হামলাসহ নানা ধরণের অপরাধ কর্মকাণ্ডমূলক কার্যক্রম করার প্রস্ততি নিতে একত্রিত হওয়ার চেষ্টার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা সাকিব আল হাসান (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রোববার (২১ জুন) সন্ধ্যায় তাকে আদমদীঘি সদরের তালশন কালিবাড়ি মোড় এলাকায় একটি চায়ের দোকানের পিছন থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাকিব আল হাসান আদমদীঘি সদর ইউপির তালশন গ্রামের ওসমান আলী খন্দকারের ছেলে।

সে আওয়ামী লীগের আমলে নিষিদ্ধ ছাত্রলীগের একজন নেতা ও আদমদীঘি উপজেলা শাখার ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন।

পুলিশ জানায়, ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে গ্রেপ্তারকৃত নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানের নেতৃত্বে আদমদীঘির তালশন কালিবাড়ি মোড় এলাকায় একটি চায়ের দোকানের পিছনে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী জড়ো করে।

এরপর তারা আদমদীঘি থানা এলাকাসহ বিভিন্ন এলাকায় নাশকতা, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড মহাসড়কের চলাচলরত যানবাহন ভাংচুর, মহাসড়কের ক্ষতি সাধন, সরকারী স্থাপনা বিনষ্ট করে দেশে অস্থিতিশীল ও অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার নিমিত্বে একত্রিত হয়েছে।

এমন গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানার পুলিশ রোববার সন্ধ্যায় উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে সাকিব আল হাসানকে একটি ১৫ ফিট ব্যানারসহ গ্রেপ্তার করে।

আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সাকিব আল হাসানসহ প্রায় ৩০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করে সোমবার (২২জুন) তাকে আদালতে পাঠানো হয়েছে।

Link copied!