× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৮:৫০ পিএম

দুপচাঁচিয়ায় আধুনিক ডাক বাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৮:৫০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়ায় আধুনিক ডাক বাংলো নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকেলে বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ শাহনেওয়াজ, দুপচাঁচিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. শাহীন, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, দুপচাঁচিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সাইফুর রহমান, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তারা।

জানা গেছে, বগুড়া জেলা পরিষদের অর্থায়নে প্রায় ৩ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে আধুনিক এ ডাক বাংলো নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজ বাস্তবায়ন করছে মেসার্স পায়েল এন্টারপ্রাইজ। ভবন নির্মাণ কাজের দায়িত্বে রয়েছেন সুলতান আহম্মেদ তুহিন।

জেলা পরিষদের কর্মকর্তারা জানান, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ ডাক বাংলো নির্মাণ হলে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আগত অতিথিদের আবাসন সুবিধা আরও উন্নত হবে।

Link copied!