× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৮:২৮ এএম

নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৮:২৮ এএম

শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু। ছবি : রূপালী বাংলাদেশ

শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু। ছবি : রূপালী বাংলাদেশ

নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।

ভোট শুরুর পরই নোয়াখালী-৪ আসনের পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. শাহজাহান এবং একই আসনে ১১ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইসহাক খন্দকার। ভোট শুরুর আগ থেকে কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। 

জেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, নোয়াখালীর সব আসনে ভোটের পরিবেশ অত্যন্ত সন্তোষজনক। সকাল সাড়ে ৭টায় শান্তিপূর্ণভাবেই জাতীয় নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু করা হয়েছে।

এই নির্বাচনে ছয়টি আসনে স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড ও আনসার সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।

জেলার ছয়টি সংসদীয় আসনের ৮৭৫টি ভোটকেন্দ্রের নিরাপত্তায় সাতটি আইনশৃঙ্খলা বাহিনীর মোট ১৬ হাজার ৩৭৯ জন সদস্য দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া একজন জেলা রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে ১৪ জন প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৪ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা, ৮৭৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৫ হাজার ৬০৯ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ১১ হাজার ২১৮ জন পোলিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

জেলার ছয়টি আসনে ৯টি উপজেলা, ৮টি পৌরসভা ও ৯১টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৮ লাখ ৬৭ হাজার ৬৩৯। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৯৬ হাজার ৩৮০ জন, নারী ভোটার ১৩ লাখ ৭১ হাজার ২৪৫ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৪ জন।

রূপালী বাংলাদেশ

Link copied!