× UCB Sticker Card
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৫:০৯ পিএম

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ক্লোজড

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৫:০৯ পিএম

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী। ছবি : রূপালী বাংলাদেশ

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী। ছবি : রূপালী বাংলাদেশ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের আকস্মিক পরিদর্শনে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরীকে ক্লোজড (সংযুক্তি প্রত্যাহার) করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালে দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগে ২৩ জন চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায়।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে মন্ত্রী আকস্মিকভাবে হাসপাতালটি পরিদর্শন করেন। তার সফরকে কেন্দ্র করে হাসপাতালের চিরচেনা পরিবেশে রাতারাতি পরিবর্তন দেখা যায়। পুরো হাসপাতালজুড়ে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ধোয়া-মোছার কাজ চালানো হয়।

তবে মন্ত্রীর আগমন উপলক্ষে হাসপাতালের বহির্বিভাগে (আউটডোর) সাধারণ রোগীদের টিকিট বিতরণ সাময়িকভাবে বন্ধ রাখায় দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা শত শত রোগী চরম ভোগান্তিতে পড়েন।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের নতুন ২৫০ শয্যাবিশিষ্ট ভবনের নির্মাণকাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন। পাশাপাশি নোয়াখালীতে আরও একটি ২৫০ শয্যার হাসপাতাল উন্নীত করার ঘোষণাও দেন।

এদিকে হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্ব থেকে ডা. মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরীকে ক্লোজড করার পর নোয়াখালীর সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেনকে সাময়িকভাবে ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!