× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৮:৩৬ পিএম

পাবনার দুটি আসনে ভোট পুনর্গণনার দাবিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৮:৩৬ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

পাবনা-৩ ও পাবনা-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ৪টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন পাবনা-৩ ও পাবনা-৪ আসনের বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা ভোট পুনর্গণনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিকেল ৫টার দিকে জেলা প্রশাসক সেনাবাহিনীর প্রহরায় তার কার্যালয়ে আসেন। পরে পাবনা-৩ আসনের বিএনপির পরাজিত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং পাবনা-৪ আসনের বিএনপির পরাজিত প্রার্থী হাবিবুর রহমান হাবিবসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকে বসেন। প্রায় এক ঘণ্টা পর বিএনপির নেতৃবৃন্দ তাদের কর্মীদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সরে যান।

পরে জেলা প্রশাসকের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম জানান, পরাজিত দুই প্রার্থীর আবেদনপত্র প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!