× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৪, ১০:০৭ পিএম

বেড়ায় ভাতিজার ছুরিকাঘাত চাচা খুন

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৪, ১০:০৭ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

পাবনা: পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার মাসুমদিয়া ইউনিয়নের শীতলপুর গ্রামে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছেন। শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে। নিহত মালু শেখ (৪৪) শীতলপুর গ্রামের ভুলাই সেখের ছেলে। জমিজমা নিয়ে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মালু শেখ ও তার ভাই জালাল সেখ জালুর সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে শুক্রবার দুপুরে ভাতিজা আরিফ সেখ ও তার চাচা মালুু সেখ এর মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আরিফ উত্তেজিত হয়ে তার চাচা মালুু সেখ এর বুকে ছুরিকাঘাত করেন। স্বজনরা মালুু সেখ কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। লাশ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 

আরবি/জেডআর

Link copied!