× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৭:০৮ পিএম

প্রবাসীর স্ত্রী নিয়ে উধাও চাটমোহর থানার এএসআই

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৭:০৮ পিএম

শাকিল আহমেদ। ছবি- রূপালী বাংলাদেশ

শাকিল আহমেদ। ছবি- রূপালী বাংলাদেশ

পাবনার চাটমোহর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাকিল আহমেদ প্রবাসীর স্ত্রী মাসুরা খাতুনকে নিয়ে উধাও হওয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। গৃহবধূর শ্বশুর এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ঘটনাটি গত মঙ্গলবার ঘটে, তবে জিডি প্রকাশ পায় শুক্রবার। এএসআই শাকিল আহমেদ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাসিন্দা এবং তার তিন সন্তান রয়েছে।

জানা যায়, মাসুরা খাতুন, যিনি চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের প্রবাসী শহিদুল ইসলামের স্ত্রী, কয়েক মাস আগে থানায় একটি কাজে আসেন। সেখানে শাকিলের সঙ্গে পরিচয় হয় এবং ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব ও পরবর্তীতে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। মাসুরা শ্বশুরবাড়ি ছেড়ে চাটমোহর থানার পেছনের চৌধুরীপাড়া মহল্লায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন, যেখানে শাকিলও যাতায়াত করতেন।

সূত্রে জানা যায়, মঙ্গলবার কুষ্টিয়ায় আদালতে সাক্ষ্য দেওয়ার কথা বলে শাকিল থানা থেকে বের হন। এরপর থেকে মাসুরা খাতুনও নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার শাকিলের থানায় ফেরার কথা থাকলেও তিনি ফিরে আসেননি।

মাসুরার শ্বশুর বজলুর রহমান বিষয়টি জানতে পেরে এবং শাকিলের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের খবর পেয়ে থানায় জিডি করেন।

পাবনার সহকারী পুলিশ সুপার আরজুমা আকতার বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এএসআই শাকিলের বিরুদ্ধে তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Link copied!