× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০২:১৪ পিএম

পটুয়াখালীতে বিএনপির একাধিক ইউনিট কমিটি স্থগিত

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০২:১৪ পিএম

বিএনপির লোগো।

বিএনপির লোগো।

পটুয়াখালী পৌরসভা, সদর, দুমকি ও মির্জাগঞ্জ উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিদ্যমান কমিটিগুলো স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী দলীয় নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ইউনিট কমিটি স্থগিত থাকবে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য এ সিদ্ধান্তের কথা জানানো হলেও কমিটি স্থগিতের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, দলীয় সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা রক্ষা ও কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

Link copied!