× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ১২:৩৫ পিএম

পবিপ্রবিতে শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ১২:৩৫ পিএম

পবিপ্রবি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন করা হয়। ছবি : রূপালী বাংলাদেশ

পবিপ্রবি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন করা হয়। ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয় ইউট্যাব, জিয়া পরিষদ ও জাতীয়তাবাদী কর্মচারীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউট্যাবের সভাপতি প্রফেসর ড. মো. মামুন অর রশিদ।

প্রধান অতিথির বক্তব্য দেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথির বক্তব্য দেন পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. মুহাম্মদ আতিকুর রহমান, জিয়া পরিষদ পবিপ্রবি কর্মকর্তা ইউনিটের সভাপতি আবুবকর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার। সভা পরিচালনা করেন ড. এবিএম সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তার মতো আদর্শবান রাজনীতিবিদের বর্তমানে বড়ই অভাব। আধুনিক বাংলাদেশ গঠনে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। জাতি তার অবদান চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

সভার শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মো. আবদুল কুদ্দুস।

রূপালী বাংলাদেশ

Link copied!