× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৮:৫৬ এএম

পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৮:৫৬ এএম

গ্রেপ্তার ৪ আসামি। ছবি : রূপালী বাংলাদেশ

গ্রেপ্তার ৪ আসামি। ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর মির্জাগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত তিন আসামি এবং অপরাধ সংঘটনের ষড়যন্ত্রকালে একজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জিআর মামলার পরোয়ানাভুক্ত দুই আসামি গাজীপুরা এলাকার আনেচ মুসুল্লির ছেলে মো. সাইফুল (২৮) ও একই এলাকার মৃত মুজাহার মিয়ার ছেলে মো. আ. রবকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া পৃথক জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি আন্দুয়া এলাকার মৃত মন্নান সিকদারের ছেলে সেন্টু সিকদারকেও গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, গভীর রাতে উপজেলার ভিকাখালী এলাকায় অপরাধ সংঘটনের উদ্দেশ্যে ধারালো দা নিয়ে অবস্থান করার সময় সাইফুল ইসলাম (২০) নামের এক যুবককে আটক করা হয়। আটক সাইফুল গাজীপুরা এলাকার সোবাহান খানের ছেলে। তাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মির্জাগঞ্জ থানার ওসি আব্দুস ছালাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!