× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১২:৫২ এএম

জমি নিয়ে বিরোধে কুপিয়ে আহত ৫

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১২:৫২ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর দুমকিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ফিরোজ আলম শাওন ও তাঁর বাবা সিদ্দিকুর রহমান গং প্রতিপক্ষের পাঁচজনকে কুপিয়ে আহত করেন।

আহতরা হলেন— সাফিয়া বেগম (৫০), সোহরাফ হোসেন (৬৫), মো. মুছা (২৬), নজরুল ইসলাম (২৭) ও আবুয়াল হোসেন (৬৫)।

দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে সাফিয়া বেগম ও নজরুল ইসলাম গুরুতর আহত হওয়ায় তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি তিনজন দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দীন জানান, এ ঘটনায় সন্ধ্যায় পাঁচজনকে আসামি করে দুমকি থানায় মামলা দায়ের করা হয়েছে। এক নম্বর আসামি ফিরোজ আলম শাওন ও তাঁর বাবা মো. সিদ্দিকুর রহমানকে আটক করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!