× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৬:৪১ পিএম

পড়া না পারায় শিক্ষার্থীকে মারধর, অজ্ঞান অবস্থায় হাসপাতালে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৬:৪১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় পড়া না পারায় রুমানা আক্তার (১২) নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষক অর্পণ হালদারের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়লে তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জ্ঞান ফেরার পর ওই শিক্ষার্থী জানায়, ক্লাস চলাকালে শিক্ষক তাকে বাংলা বিষয়ের তিনটি প্রশ্ন লিখতে বলেন। দুটি প্রশ্নের উত্তর দিতে পারলেও একটি প্রশ্নের উত্তর দিতে না পারায় শিক্ষক অর্পণ তার মাথায় হাত দিয়ে স্বজোরে কয়েকটি আঘাত করেন। এতে ওই শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। পরে তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।

কলাপাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান বলেন, ‘কোনো শিক্ষার্থীকে শারীরিকভাবে আহত করার বিধান নেই। তদন্ত সাপেক্ষে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Link copied!