× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৩:২০ পিএম

চাঁদা না পেয়ে যুবকের ওপর হামলা ও অ্যাসিড নিক্ষেপ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৩:২০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর মির্জাগঞ্জে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে মামুন খাঁ নামের এক যুবকের ওপর হামলা ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার।

মঙ্গলবার (২১ এপ্রিল) পটুয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মামুন খাঁর বাবা মো. আ. গনি খাঁ।

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চক্র তার ছেলের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ৩০ মার্চ রাতে কাকড়াবুনিয়া এলাকায় তার ওপর হামলা চালানো হয়।

এ সময় তাকে মারধর করে আহত করা হয় এবং তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও দাবি করা হয়। পরে অ্যাসিড জাতীয় পদার্থ নিক্ষেপে তিনি গুরুতর আহত হন।

আহত অবস্থায় প্রথমে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবার হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

এ ঘটনায় অভিযুক্তদের তালিকায় মো. কামাল হোসেন (৫০), মো. হানিফ মৃধা (৪৪), আবু সালেহ মুছা (৩৮), মো. মাসকুর হাওলাদার (৪৫), মো. ছগির মল্লিক (৩২), মো. সিয়াম (৪০), আ. রহিম খান (৪৫), মো. আলমগীর হাওলাদার (৫০) ও প্রাণতোষ (৪০) এর নাম উল্লেখ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এ ছাড়া তাদের সঙ্গে আরও ১০-১২ জন অজ্ঞাতনামা ভাড়াটে সন্ত্রাসী জড়িত রয়েছে বলেও দাবি করা হয়। সংবাদ সম্মেলনে পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে অভিযুক্ত কামাল হোসেনের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!