ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিনকে পবিপ্রবি ভিসির অভিনন্দন

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৫:৫৫ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

এক শুভেচ্ছা বার্তায় উপাচার্য বলেন, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের দায়িত্ব গ্রহণ জাতির জন্য নতুন আশার সঞ্চার করেছে।

তিনি আশা প্রকাশ করেন, তার সুযোগ্য, প্রজ্ঞাপূর্ণ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে। একই সঙ্গে সংবিধান রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং জনগণের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে তার নেতৃত্ব অত্যন্ত সফল ও গৌরবময় হবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করে বলেন, রাষ্ট্রপতি যেন সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের শক্তি ও সামর্থ্য লাভ করেন।