× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৬:০৮ পিএম

‘শয়তানের নিঃশ্বাস’ প্রতারণা, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৬:০৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

পিরোজপুর শহরে ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত একটি প্রতারণার কৌশল ব্যবহার করে এক মহিলার কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে পৌর শহরের সাধনা ব্রিজসংলগ্ন সাগর স্টোরের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত প্রতারণার ঘটনা বিভিন্ন স্থানে ঘটছে। তাই অপরিচিত ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।

ভুক্তভোগী হোসনে আরা (৫৫) বলেন, তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন। এ সময় দুইজন অজ্ঞাত ব্যক্তি তার সঙ্গে কথোপকথন শুরু করে। একপর্যায়ে তারা তাকে বিভিন্ন কথায় বিভ্রান্ত করে এবং ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত এক ধরনের কৌশল প্রয়োগ করে তাকে অচেতনসদৃশ অবস্থায় ফেলে দেয়। পরে তার কাছ থেকে নগদ টাকা, স্বর্ণের কানের দুল ও গলার চেইন নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।

ঘটনার কিছু সময় পর হোসনে আরা স্বাভাবিক হলে বুঝতে পারেন, তার কাছে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার নেই। পরে বিষয়টি স্থানীয়দের জানান।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি মাহামুদ হাসান বলেন, ‘এখন পর্যন্ত থানায় এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে সিসিটিভি ফুটেজ যাচাইসহ প্রয়োজনীয় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Link copied!