ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। বেসরকারি ফলাফলে বিভিন্ন কেন্দ্র থেকে এই তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ ভোট উৎসব বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। ভোটগ্রহণ শেষে এখন প্রতিটি কেন্দ্রে চলছে ভোট গণনা।
এ আসনের দুই উপজেলার ১২৩টি ভোট কেন্দ্রের মধ্যে দুর্গাপুরের ৩৩ কেন্দ্র ও পুঠিয়ার ১০ কেন্দ্র থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে বিএনপি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫ হাজার ৫৯৭ ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা মনজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১৪ হাজার ৩০৩ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, রাজশাহী-৫ আসনের ১৩২টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে এখন প্রিসাইডিং অফিসারদের তত্ত্বাবধানে ভোট গণনা চলছে। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৩ হাজার ১৭৩ জন।



