রাজশাহীতে বাসচাপায় মাসুম আহমেদ (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) রাত পৌনে ১২টার দিকে রাজশাহী নগরীর চোদ্দপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ওসি এসআই মো. আকরামুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
মাসুম জেলার চারঘাট উপজেলার মুক্তারপুর এলাকার হায়দার আলীর ছেলে। এসআই মো. আকরামুজ্জামান বলেন, ফায়ার সার্ভিসের সদস্যদের ভাষ্যমতে জানা যায়, বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মাসুম। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক মেডিকেলের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ওই ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তিনি মারা যান।
এসআই আরও জানান, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়ায় হাসপাতালের মর্গে আছে।


