× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৭:২৭ পিএম

রাজশাহীতে পুলিশের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৭:২৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

রাজশাহীর তানোরে ২০ পিস ইয়াবাসহ মো. দেলোয়ার হোসেন (৩৬) ও ৯ পিস ইয়াবাসহ মো. সোহান কারিগর (২০) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার নবাতলা জোড়া ব্রিজের উত্তর পাশে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​পুলিশ জানায়, তানোর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৬ মে) বিকেল ৫টার দিকে নবাতলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সমাসপুর এলাকার মো. গোলাপ ওরফে গোলাম রসুলের ছেলে দেলোয়ার হোসেনকে ২০ পিস ইয়াবাসহ হাতেনাতে ধরা হয়। দেলোয়ার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে আগের আরও ৭টি মামলা রয়েছে।

​একই অভিযানে হাতিশাইল গ্রামের মো. আশরাফুল কারিগরের ছেলে মো. সোহান কারিগরকে ৯ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে ​তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে তাদের সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মাদক নির্মূলে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

রূপালী বাংলাদেশ

Link copied!