× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৮:৫০ এএম

রাঙামাটিতে নির্বাচনি প্রচারণায় এগিয়ে ধানের শীষ

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৮:৫০ এএম

রাঙামাটিতে নির্বাচনি প্রচারণায় আলোচনা সভা। ছবি : রূপালী বাংলাদেশ

রাঙামাটিতে নির্বাচনি প্রচারণায় আলোচনা সভা। ছবি : রূপালী বাংলাদেশ

রাঙামাটি শহরের দক্ষিণ কালিন্দীপুর প্রগতি সংঘ ক্লাব ও স্থানীয় এলাকাবাসী ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে সমর্থন জানিয়েছেন। এ সময় ক্লাবের নেতৃবৃন্দ ও পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর সদস্যরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে সেখানে নির্বাচনি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় দীপেন দেওয়ান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকলে উন্নয়ন কোনো ফেক্ট নয়। আইনের শাসন যেখানে নেই, সেখানে উন্নয়ন দিয়ে কী হবে? অবকাঠামোগত উন্নয়ন ও সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে সৎ নেতৃত্ব প্রয়োজন। দুর্নীতির বিরুদ্ধে তিনি সর্বদা সোচ্চার থাকবেন বলেও জানান।

তিনি আরও বলেন, রাঙামাটিতে দুর্নীতির বিষয়ে থাকবে জিরো টলারেন্স। চাকরির ক্ষেত্রে ঘুষ-বাণিজ্য বন্ধ করা হবে এবং মেধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। নারী ও যুবসমাজকে স্বাবলম্বী করে গড়ে তোলা হবে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য, পর্যটন খাত, কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প, অবকাঠামো উন্নয়ন ও বেকারত্ব নিরসনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে রাঙামাটিতে বিকেএসপি ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

সাবেক যুগ্ম সচিব ও স্থানীয় বাসিন্দা কৃষ চন্দ্র চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাবেক লংগদু মৌজার হেডম্যান কল্যাণ মিত্র চাকমা, কালিন্দীপুরবাসী প্রদীপ তালুকদার, ঠিকাদার নুরু নব্বীসহ আরও অনেকে।

বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সবাই মিলে দীপেন দেওয়ানকে ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে। ভোটের দিন ভোটারদের কেন্দ্রে নিয়ে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা। 

বক্তারা দাবি করেন, অতীতে আওয়ামী লীগ যেভাবে লুটপাট করেছে, বিএনপি সে রাজনীতিতে বিশ্বাস করে না। দীপেন দেওয়ানের নেতৃত্বে একটি সুন্দর ও উন্নত রাঙামাটি জেলা গড়ে তোলা সম্ভব হবে। একজন আইনজীবী হিসেবে তিনি সংসদে জনগণের কথা দৃঢ়ভাবে উপস্থাপন করতে পারবেন বলেও তারা মন্তব্য করেন।

এদিকে শুক্রবার সকালে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি, বালুখালী ও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে পথসভা ও গণসংযোগ করেন ২৯৯ নম্বর সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

রূপালী বাংলাদেশ

Link copied!