× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাঙ্গুনিয়া প্রতিনিধি 

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১২:০৫ পিএম

রাঙ্গুনিয়াকে মাদক ও সন্ত্রাসমুক্ত করবই : হুমাম কাদের চৌধুরী

রাঙ্গুনিয়া প্রতিনিধি 

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১২:০৫ পিএম

রাঙ্গুনিয়ায় একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন হুমাম কাদের চৌধুরী। ছবি : রূপালী বাংলাদেশ

রাঙ্গুনিয়ায় একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন হুমাম কাদের চৌধুরী। ছবি : রূপালী বাংলাদেশ

রাঙ্গুনিয়ায় মাদক, সন্ত্রাস ও অবৈধ বালু ব্যবসা বন্ধে নিজের দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে নবনির্বাচিত সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

তিনি বলেছেন, নির্বাচনের সময় দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে এবং এসব অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার রাত ১২টা ১ মিনিটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হুমাম কাদের চৌধুরী বলেন, আমি নির্বাচনের সময় রাঙ্গুনিয়ার মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এই জনপদকে মাদক, সন্ত্রাস ও অবৈধ বালু ব্যবসা থেকে মুক্ত করব। আমি সেই ওয়াদা ভুলিনি। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এসব অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, রাঙ্গুনিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা তার অগ্রাধিকার। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
 
নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে প্রথমবারের মতো রাঙ্গুনিয়ায় এসে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন হুমাম কাদের চৌধুরী। তার এই ঘোষণায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে মাদক ও অবৈধ কর্মকাণ্ড দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!