রাঙামাটিতে অকটেন ও ডিজেল অবৈধভাবে মজুত করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাতে কোতোয়ালি থানার বিশেষ অভিযানে মো. সাইফুল ইসলাম ওরফে সাবু (৪১) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে রাঙামাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শরীয়তপুর এলাকার তার বসতবাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ডিজেল ও অকটেন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. সাইফুল ইসলাম সাবু শরীয়তপুর (রিজার্ভ বাজার) এলাকার মৃত সিদ্দিক আহম্মেদের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন