× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৬:২৬ পিএম

কাপ্তাই নদীতে ডুবে শিশুর মৃত্যু

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৬:২৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পরীক্ষার পর বাড়ি ফিরে নিখোঁজ, ঘণ্টাখানেক পর নদীতে ভেসে উঠল ৫ বছরের হাবীব। রাঙামাটির রাজস্থলী উপজেলায় কাপ্তাই নদীর পানিতে ডুবে হাবীবুর রহমান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের হাজীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবীবুর রহমান ওই এলাকার নাজের আহম্মদের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মাদ্রাসার পরীক্ষা শেষে বাড়িতে ফিরে আসে শিশু হাবীব। বাড়িতে এসে দাদিকে না পেয়ে একসময় ঘর থেকে বের হয়ে যায়। এদিকে তার মা রান্নার কাজে ব্যস্ত থাকায় শিশুটির দিকে খেয়াল করতে পারেননি।

পরবর্তীতে পরিবারের সদস্যরা হাবীবকে খুঁজে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা কাপ্তাই নদীতে শিশুটিকে ভাসতে দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

রাজস্থলী থানার ওসি মো. খালেদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে জানা গেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!