ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাঙামাটিতে ২০ মামলার আসামি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৪:০২ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

রাঙামাটিতে বিশেষ অভিযানে তালিকাভুক্ত এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সম্প্রতি রাঙামাটিতে পার্বত্য জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব নির্দেশনায় ওসির নেতৃত্বে এ অভিযান চালায় ডিবির একটি টিম।

রাঙামাটিতে মাদক, জুয়া, চাঁদাবাজ, অস্ত্রধারী, ইভটিজিং ও কিশোর গ্যাংদের বিরুদ্ধে চলছে এই বিশেষ অভিযান। এর পরিপ্রেক্ষিতে রিজার্ভ বাজার এলাকায় চলা অভিযানে গ্রেপ্তার হন মো. নাছির (৪০)। তার বাবার নাম চুন্নু মিয়া।

পুলিশ বলছে, নাছির তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে ২০টা মামলা রয়েছে।

রাঙামাটি জেলা পুলিশের মাদক, জুয়া, ইভটিজিং, কিশোর গ্যাংদের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি অবলম্বন করে অভিযান অব্যাহত থাকবে।