সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রার্থী, দলটির প্রেসিডিয়াম সদস্য আশরাফুজ্জামান আশু গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হেলিকপ্টার (এয়ার অ্যাম্বুলেন্স) যোগে ঢাকায় নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
জাতীয় পার্টির সাতক্ষীরা জেলা সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি জানান, ‘আশরাফুজ্জামান আশুর আগে ওপেন হার্ট সার্জারি হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন। এ ছাড়া তিন দিন আগে তিনি ডায়রিয়ায় আক্রান্ত হন।’
তিনি বলেন, ‘সোমবার (২২ ডিসেম্বর) রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে ঢাকায় পাঠানো হয়।’
বাপ্পি আরও বলেন, ‘সাতক্ষীরাবাসীর কাছে আমরা তার সুস্থতার জন্য দোয়া কামনা করছি।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন