× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ১১:০৪ এএম

সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ১১:০৪ এএম

আটক হাবিবুর রহমান। ছবি : রূপালী বাংলাদেশ

আটক হাবিবুর রহমান। ছবি : রূপালী বাংলাদেশ

সাতক্ষীরার শ্যামনগরে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ হাবিবুর রহমান (৩৫) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হাবিবুর রহমান উপজেলার আজাদনগর ইউনিয়নের নদয়া গ্রামের লিয়াকত হোসেনের ছেলে।

সোমবার (২৬ জানুয়ারি) গভীর রাতে কালিগঞ্জ সেনা ক্যাম্প ও ১৭ বিজিবির সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

কালিগঞ্জ সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, শ্যামনগরের নদয়া গ্রামের হাবিবুর রহমান নামের একজন সন্ত্রাসী নিজ বাড়িতে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানের সময় হাবিবুর রহমানের বসতবাড়ির সামনে রাখা ধানের গোলার ভেতর থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ঘরের ভেতর থেকে বিভিন্ন ধরনের দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত অস্ত্রসহ হাবিবুর রহমানকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কালিগঞ্জ সেনা ক্যাম্প।

রূপালী বাংলাদেশ

Link copied!